সিংড়া উপজেলার ৭নং লালোর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী একরামুল হক শুভ, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে,
সিংড়া উপজেলার ৭নং লালোর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী একরামুল হক শুভ, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে, ৭নং লালোর ইউনিয়নের জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের সম্মানীত জনসাধারণকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ও ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও তার ইউনিয়নের গরীব দুঃখী, অসহায়, হতদরিদ্র, দুঃস্থ সহ নিম্ন আয়ের এক হাজারের বেশি পরিবারের সদস্যদের মাঝে তার নিজস্ব তহবিল থেকে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ সম্পন্ন করেন।
সিংড়া উপজেলার ৭নং লালোর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে একরামুল হক শুভ।
আসন্ন ৭নং লালোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ৭নং লালোর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, ৭নং লালোর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, একরামুল হক শুভ।
জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান তরুণ রাজনীতিবিদ হিসেবে ।
জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সকল প্রকার সেবায়, ইউনিয়ন বাসীর যে কোন ধরনের বিপদ আপদে সুবিধায় অসুবিধায় ছুটে আসেন নিঃস্বার্থ ভাবে।
সাধ্য অনুযায়ী সাহায্য করে যাচ্ছেন সকল সাধারণ মানুষ'কে। সকল প্রাকৃতিক দুর্যোগ সহ বিগত দিনে মহামারী করোনায় ছিলেন সাধারণ মানুষের পাশে পূর্বের ন্যায় বর্তমানেও মহামারী করোনায় যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করে যাচ্ছেন তার ইউনিয়নের হতদরিদ্র খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য।
করোনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
স্থানীয় সাধারণ জনগণ বলেন ৭নং লালোর ইউনিয়নের সকল এলাকার সার্বিক উন্নয়নের জন্য তার মতো একজন জনপ্রতিনিধি চায় সাধারণ জনগণ ।
স্থানীয়রা আরো বলেন তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ৭নং লালোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে তরুণ সমাজসেবক একরামুল হক শুভ কে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রান। তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি বিভিন্ন উন্নয়নমূলক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন।
ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী একরামুল হক শুভ বলেন, আমাকে যদি জনগণ সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে ৭নং লালোর ইউনিয়ন'কে মাননীয়, আইসিটি, প্রতিমন্ত্রী এডঃ জুনাইদ আহমেদ পলক এমপি মহাদয়ের সহযোগিতায় সার্বিক উন্নয়নের একটি রোল মডেল হিসেবে রূপান্তর করবো ৭নং লালোর ইউনিয়ন'কে ও সরকারী বেসরকারি সকল নাগরিক সুযোগ সুবিধা ইউনিয়নের জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিজ্ঞা বদ্ব, ইনশাআল্লাহ।






No comments